শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জন অভিবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ জন অভিবাসী
ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন অভিবাসী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রবিবার (১৯ ফেব্রুয়ারি) মধ্য মেক্সিকান প্রদেশ পুয়েবলাতে এই দুর্ঘটনা ঘটে।

পুয়েবলা প্রদেশের স্বরাষ্ট্র সচিব জুলিও হুয়ের্তা জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতরা সবাই অভিবাসী। নিহতদের মধ্যে ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং মধ্য আমেরিকার কিছু দেশের মানুষও রয়েছে।

হুয়ের্তা বলেন, “গত রবিবার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওক্সাকার দিকে যাওয়ার একটি হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। অভিবাসীরা উপযুক্ত নথি ছাড়াই ভ্রমণ করছিল বলে মনে হচ্ছে।”

বাসের ৪৫ জন যাত্রীর মধ্যে ১৫ জন ঘটনাস্থলেই মারা যান এবং আরও দু‘জন হাসপাতালে মারা যান। পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা গুরুতর। এছাড়া আহত অন্য আরও আটজনের আঘাত আশঙ্কাজনক নয়।

এর আগে ২০২১ সালে অভিবাসীদের বহনকারী একটি ট্রাক দক্ষিণাঞ্চলীয় শহর টাক্সটলা গুতেরেজের কাছে হাইওয়েতে উল্টে গেলে ৫৬ জন নিহত হয়েছিলেন।

এফএম/দীপ্ত সংবাদ