শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সড়কে পড়ে থাকা ব্যাগে মিলল ৫টি পেট্রোল বোমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সড়কে পড়ে থাকা ব্যাগে মিলল ৫টি পেট্রোল বোমা

নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে ৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক।

আর আগে, বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার সামনের সোনাইমুড়ী–রামগঞ্জ সড়ক থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

ওসি মো. ইমদাদুল হক বলেন, রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাটখিল পৌরসভার সামনের সোনাইমুড়ী–রামগঞ্জ সড়কে দুটি দলের স্লোগান দিয়ে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায় একদল দুর্বৃত্ত। প্রত্যক্ষদর্শীদের জানান, ওই সময় তারা খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ সময় সড়কে পড়ে থাকা একটি ব্যাগ থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা নেওয়া হবে।

 

খায়রুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ