রবিবার, মার্চ ২৯, ২০২৬
রবিবার, মার্চ ২৯, ২০২৬

কল্যাণপুরে মেসে মিলল ১৬ ককটেল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজধানীর কল্যাণপুরের একটি মেস থেকে ১৬টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) বোমাগুলো উদ্ধার করে।

ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাসুক মিয়া বলেন, পুলিশ জানতে পারে, কল্যাণপুরের মিজান টাওয়ারের পঞ্চম তলায় একটি মেসে বোমা আছে। এ তথ্যের ভিত্তিতে বেলা দুইটার পর মিরপুর থানাপুলিশ মেসের তালা ভেঙে ভেতরে ঢুকে তল্লাশি চালিয়ে বোমাসদৃশ একটি বস্তু পেয়ে সেটি ঘিরে রাখে। একটি কালো রঙের পলিথিনে মোড়ানো কার্টনের মধ্যে বোমাসদৃশ বস্তুটি দেখা যায়।

পরে ডিএমপির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ দল গিয়ে কার্টনের মধ্য থেকে ১৬টি ককটেল উদ্ধার করে। বিকেল সোয়া পাঁচটার দিকে কল্যাণপুর গার্লস কলেজ মাঠে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More