দীপ্ত নিউজ
অন্যান্য

ঝিনাইদহে বিএনপির ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে বিএনপির ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহে নাশকতা বিরোধী অভিযানে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে চারদিনে জেলায় ৪১ জনকে গ্রেপ্তার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, বুধবার ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আটজন, সদর উপজেলায় দুজন, হরিণাকুন্ডুে একজন ও কোটচাঁদপুরে দুজনকে গ্রেপ্তার হয়েছে। এছাড়া নাশকতা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় চারটি মামলা হয়েছে। গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে জেলার বিভিন্ন গ্রামে বিএনপি ও জামায়াতের শত শত নেতাকর্মী ঘরছাড়া হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


শাহরিয়ার আলম/এজে/ দীপ্ত সংবাদ