দীপ্ত নিউজ
বাংলাদেশ

রেললাইন অবরোধ: ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রেললাইন অবরোধ: ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা রেলপথ অবরোধ করেছে। ফলে বন্ধ হয়ে গেছে ঢাকার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১২টার পর রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা।

কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন জানান, ‘মহাখালী ও নাখালপাড়া এলাকায় ট্রেন চলার পথে বাধা সৃষ্টি করেছে। এতে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকারীদের ঘোষিত দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন’ চলছে।

 

এসএ/দীপ্ত সংবাদ