দীপ্ত নিউজ
রাজধানী

ঢাবিতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঢাবিতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে।

সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা তিনজন গুরুতর আহতসহ ও মোট ৩০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

আল / দীপ্ত সংবাদ