দীপ্ত নিউজ
বাংলাদেশ

কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা থাকবে: আপিল বিভাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কোটা নিয়ে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা থাকবে: আপিল বিভাগ
সংগৃহীত ছবি

সরকারি চাকরিতে (৯ম থেকে ১৩তম গ্রেড) মুক্তিযোদ্ধা কোটা বহাল করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

বুধবার (১০ জুলাই) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ রায় দেন।

এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে। এ সময় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহবান জানান প্রধান বিচারপতি। আগামী ৪ সপ্তাহ পর এ বিষয়ে ফের শুনানি হবে।

আল/ দীপ্ত সংবাদ