দীপ্ত নিউজ
জাতীয়

র‌্যাবের নতুন মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
র‌্যাবের নতুন মুখপাত্র লে. কর্নেল মুনীম ফেরদৌস

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক (মুখপাত্র) হিসেবে দায়িত্ব পেয়েছেন লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস।

সোমাবার (৮ জুলাই) র‌্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান মুখপাত্র কমান্ডার আরাফত হোসেনকে বদলি করে বরিশাল র‌্যাব–৮ এর অধিনায়ক করা হয়েছে। তার জায়গায় দায়িত্বে আসছেন লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস।

লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস পিরোজপুর জেলায় জন্মগ্রহণ করেন।

লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস বর্তমানে র‌্যাব–৫ এর অধিনায়ক হিসেবে রাজশাহীতে কর্মরত। তিনি র‌্যাবের ১৩তম মুখপাত্র হবেন।

 

এসএ/দীপ্ত সংবাদ