শিরোনাম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পাচ্ছেন ঢাবির ৩২ শিক্ষার্থী ৩৮ বছরেই চলে গেলেন সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান প্রত্যেকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের দরকার ৭ উইকেট, আফগানিস্তানের প্রয়োজন ৩৪৭ রান ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি অক্টোবরেই এইচএসসির ফল প্রকাশ, জানা গেল সম্ভাব্য সময় বৈধ কর্মী পাঠাতে ইইউর সহযোগিতা চায় বাংলাদেশ ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১৬৭ অর্থনীতিতে নোবেল পেলেন যুক্তরাষ্ট্রের রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
দীপ্ত নিউজ
ক্রিকেট

সেপ্টেম্বরে বিপিএল প্লেয়ার্স ড্রাফট

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সেপ্টেম্বরে বিপিএল প্লেয়ার্স ড্রাফট

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর মাঠে গড়িয়েছিল। এরই মধ্যে পরবর্তী আসরের জন্যও প্রস্তুতি শুরু হয়ে গেছে। ২০২৫ সালের বিপিএল প্লেয়ার্স ড্রাফট কবে হবে সেই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১ জুলাই) মিরপুর শের–ই বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে বিপিএলে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিদের সাথে যোগাযোগ করেছি। বেশিরভাগ জানিয়েছে তারা থাকছে, দুই–একটা দল এখনো আমাদের জানায়নি। তারা জানালে পরবর্তীতে কী করণীয় আমরা করব..।‘

প্লেয়ার্স ড্রাফট প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বিপিএলের আগের বেশিরভাগ দলই অংশ নেবে বলে আমাদের জানিয়েছে। দু–একটা দল যারা জানায়নি, তাদের অপেক্ষা করছি। আর প্লেয়ার্স ড্রাফট হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।’

বিপিএলের সময়সূচি প্রসঙ্গে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘এফটিপিতে আমাদের যে কমিটমেন্ট থাকে বা আইসিসির মেজর ইভেন্টে আমাদের যে কমিটমেন্ট থাকে, তার সঙ্গেই আমরা এডজাস্ট করি। যদি কোনো ক্ষেত্রে ফাইন টিউনিং প্রয়োজন হয়, সেটা আমরা করে নেব।’

 

এসএ/দীপ্ত সংবাদ