শনিবার, মার্চ ২১, ২০২৬
শনিবার, মার্চ ২১, ২০২৬

ইউক্রেনের বাখমুতে রুশ হামলা, নিহত ৫

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইউক্রেনের বাখমুত শহরে রাশিয়ার হামলায় ৫ জন ইউক্রেনীয় প্রাণ হারিয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ৯ জন। ইউক্রেনের এক কর্মকর্তা এ ঘটনাটি নিশ্চিত করেছেন। স্থানীয়সময় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দেশটির ওই কর্মকর্তা বলেন, বাখমুত শহরে রুশ হামলায় নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনের বেশ কয়েকটি ভবন।

দোনেৎস্ক অঞ্চলের প্রসিকিউটরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নিহতদের বয়স ৩২ থেকে ৬৬-এর মধ্যে।

রাশিয়ার গোলাবর্ষণের কারণে ইউক্রেনের বাখমুত ছাড়তে নির্দেশ দিয়েছেন দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশ্চুক। এ বিষয়ে টেলিগ্রামে তিনি বলেন, এখনো বাখমুতে প্রায় ৬ হাজার মানুষ রয়েছে, যা রীতিমতো অবাক করার মতো। তিনি বলেন, এখনো যারা বাখমুতে অবস্থান করছেন তারা ঝুঁকিতে রয়েছেন।

গত কয়েক মাস ধরে ইউক্রেনের বাখমুত শহর দখলের জন্য অদম্য লড়াই করছে রাশিয়া। তবে ইউক্রেন এটি রাশিয়ার কবলে ছেড়ে দিতে নারাজ।

সূত্র: রয়টার্স

 

এফএস/দীপ্ত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More