শিরোনাম
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে পেট্রল বোমা নিক্ষেপ আদালতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা ৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
ক্রিকেট

বাঁচা-মরার ম্যাচে রাতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাঁচা-মরার ম্যাচে রাতে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
সংগৃহীত ছবি

সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ভারত–বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি এক উত্তেজনা। সমর্থকরা মুখিয়ে থাকেন এই দুই দলের লড়াই দেখতে, মেতে উঠেন কথার লড়াইয়ে।

যদিও ভারতের বিপক্ষে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে না থাকলেও, বেশির ভাগ ম্যাচেই আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে টাইগাররা। দু’দল যখনই মুখোমুখি হয়েছে, উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর পারফরম্যান্স উপভোগ করেছে ক্রিকেট ভক্তরা।

বিশ্বকাপে টিকে থাকতে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২২ জুন) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

গ্রুপপর্বে চার ম্যাচে তিন জয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো সুপার এইটে কোয়ালিফাই করে বাংলাদেশ। যদিও সুপার এইটের শুরুটা ভালো হয়নি শান্তদের। বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার কাছে ২৮ রানে হেরে গেছে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নামছে টাইগাররা।

আল / দীপ্ত সংবাদ