দীপ্ত নিউজ
বাংলাদেশ

১০ ঘণ্টা পর টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
১০ ঘণ্টা পর টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

প্রায় ১০ ঘণ্টা পর টাঙ্গাইল মহাসড়‌কে যানজট ও প‌রিবহন চলাচলে ধীরগ‌তির অবসান হ‌য়ে‌ছে। এখনও বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা হ‌তে সেতুর টোল প্লাজা পর্যন্ত প‌রিব‌হনের ধীরগ‌তি র‌য়ে‌ছে তবে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শ‌নিবার (১৫) সকাল ১০টা পর্যন্ত ঢাকা–টাঙ্গাইল–বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা হ‌তে সেতু টোলপ্লাজা পর্যন্ত ১৩ কি‌লো‌মিটার অং‌শে কোথাও যানজট আবার কোথাও ধীরগ‌তির সৃ‌ষ্টি হয়। এরপর বেলা সা‌ড়ে ১১টার পর মহাসড়ক স্বাভাবিক হয়।

মহাসড়‌কে দা‌য়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সদস্যরা জানান, রাতে ও ভো‌রে সেতুর ওপর দুর্ঘটনা ঘ‌টে‌ছিল। দুর্ঘটনায় হতাহত না হ‌লেও সেতুর ওপর চাপ কমা‌তে টোল আদায় বন্ধ রাখা হয়। এছাড়া চালকদের ওভার‌টেক প্রতি‌যো‌গিতার কার‌ণেও যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছিল। যেটা বেলা ১১টার পর্যন্ত ছিল।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর রাতে যানবাহন বিকল ও টোল প্লাজা কয়েকবার বন্ধ থাকার কারণে এ যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়।

 

এসএ/দীপ্ত সংবাদ