শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বঙ্গবন্ধু সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কি‌লো‌মিটার যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বঙ্গবন্ধু সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৩ কি‌লো‌মিটার যানজট
সংগৃহীত ছবি

অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধু সেতুতে রাতে একাধিকবার টোল আদায় কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা–টাঙ্গাইল–বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট তৈরি হয়েছে।

শনিবার (১৫ জুন) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাশ থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটের কারণে আটকা পড়েছে শতাধিক গাড়ি।

এর আগে শুক্রবার (১৪ জুন) দিবাগত রা‌ত ১২টার পর থে‌কে গভীর রাত পর্যন্ত বঙ্গবন্ধ‌ু সেতু‌তে প‌রিবহ‌নের চা‌পের কার‌ণে টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। এতে মহাসড়‌কের যান‌জ‌ট বে‌ড়ে‌ যায়। যানজ‌টের কারণে চরম ভোগা‌ন্তি পোহা‌তে হ‌চ্ছে ঈদে ঘরমু‌খো যাত্রী ও চালক‌দের।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, যানবাহনের চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।