শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
খেলা

বিপিএল মাতাতে রাতে ঢাকা আসছেন রাসেল-নারিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিপিএল মাতাতে রাতে ঢাকা আসছেন রাসেল-নারিন
আন্দ্রে রাসেল, সুনীল নারিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আজ রাতেই ঢাকায় আসছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। দুজনই খেলবেন বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে।

আজ কুমিল্লার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দলটির সহকারী কোচ সালাউদ্দিন আহমেদ উজ্জ্বল বলেছেন, ‘নাসিম শাহকে আমরা পাচ্ছি না। খুশদিল দুপুরেই আসবেন। এ ছাড়াও আন্দ্রে রাসেল ও নারিন আসছেন।’

আন্দ্রে রাসেল,সুনীল নারিন

আগামীকাল রাতের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে রাসেল-নারিনকে দেখা যেতে পারে। কুমিল্লার এ কোচ বলেছেন, ‘যদি হেড কোচ মনে করেন, তাহলে খেলাবেন।’

বিপিএলের এবারের আসর মাঠে গড়ানোর পর আরও দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়িয়েছে। আরব আমিরাতের মাটিতে আইএলটি-২০ ও দক্ষিণ আফ্রিকায় এসএ-২০ লিগ চলায় বিপিএলে খুব বেশি বিদেশি তারকা দলে ভেড়াতে পারেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। তারকাশূন্য বিপিএলে আকর্ষণ বলতে সবেধন নীলমণি হয়ে আছেন পাকিস্তানি ক্রিকেটাররা।

তবে ১৩ ফেব্রুয়ারি শুরু হবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর। যে কারণে বিপিএলে খেলতে থাকা সে দেশের ক্রিকেটাররা ইতি মধ্যে দেশে ফিরে গেছেন। ফলে নকআউট পর্ব মাঠে গড়ানোর আগেই ফের বিদেশি তারকাশূন্য হওয়ার শঙ্কায় ছিল বিপিএল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্লে-অফের খেলা নিশ্চিত করেছে ইতোমধ্যে। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় তৃতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়নরা। লিগ পর্বে দলটির বাকি আরও দুটি ম্যাচ।