
নানা সমস্যায় যশোরের শেখ হাসিনা সফটওয়্যার পার্ক

নানা সমস্যায় জর্জরিত যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক। উদ্বোধনের পাঁচ বছর পরও এর কোনো অগ্রগতি নেই। আয় বাড়াতে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির একাংশ।
ধুমধামে চলছে বিয়ের আয়োজন। দেখে কমিউনিটি সেন্টার মনে হলেও, এই চিত্র আসলে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কের। দেশ-বিদেশের বিনিয়োগকারীদের জন্য নির্মিত ক্যাফেটেরিয়া ও কয়েকটি স্থান এখন ব্যবহার হচ্ছে বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কাজে।
প্রতিশ্রুতি অনুযায়ী সুযোগ-সুবিধা না পেয়ে ক্ষতির মুখে পড়েছেন পার্কের বিনিয়োগকারীরা। এটি ১৫ বছরের জন্য টেকসিটি নামের বেসরকারি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়া হয়েছে। রাজস্বের শতকরা ১৮ ভাগ সরকার, আর ৮২ ভাগ পায় টেকসিটি।
২০১৭ সালের ১০ ডিসেম্বর যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় ১২ একর জমির ওপর ৩০৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত হয় দেশের প্রথম এই সফটওয়্যার টেকনোলজি পার্ক





