শিরোনাম
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে পেট্রল বোমা নিক্ষেপ আদালতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা ৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

প্রেমের টানে এবার শ্রীলঙ্কার তরুণী চট্টগ্রামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রেমের টানে এবার শ্রীলঙ্কার তরুণী চট্টগ্রামে

চট্টগ্রাম, ৮ জুন (ইউএনবি)- প্রেমের সম্পর্কে জড়িয়ে অবশেষে চট্টগ্রামের ফটিকছড়িতে ছুটে এসে বাংলাদেশি যুবককে বিয়ে করলেন শ্রীলঙ্কার এক তরুণী। দুবাই প্রবাসী ফটিকছড়ির বাসিন্দা মোহাম্মদ মোরশেদের (২৮) সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন পচলা নামের ওই তরুণী।

শুক্রবার (৭ জুন) রাতে ফটিকছড়িতে মোরশেদের নিজ এলাকায় তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগের দিন তাদের আকদ সম্পন্ন হয়।

মোহাম্মদ মোরশেদ ফটিকছড়ি পৌরসভার ৫ নম্বর মুনাফখিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে।

মোরশেদের ছোট ভাই মো. রাকীব বলেন, ‘ভাবির বাড়ি শ্রীলঙ্কা। দুবাইয়ে তাদের পরিচয় হয়। বিয়ের জন্য ভাবির পরিবারও বাংলাদেশে এসেছে। এ দম্পতির বিয়ের কাবিন ধরা হয়েছে ১ লাখ ১ টাকা।’

জানা যায়, দুবাই থাকাকালে ২-৩ বছর আগে পচলা নামের এই তরুণীর সঙ্গে পরিচয় হয় মোরশেদের। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

এদিকে ফটিকছড়ির তরুণের সঙ্গে শ্রীলঙ্কান মেয়ের বিয়ের খবর জানাজানি হলে নবদম্পতিকে দেখতে মোরশেদের বাড়িতে ভিড় করছেন আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী। তবে জনতার ভিড় হবে বলে বিষয়টি মিডিয়া কিংবা স্থানীয়দের কাছ থেকে একটু আড়ালে রাখতে চেয়েছিল মোরশেদের পরিবার।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ