শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভয়াবহ খরায় বিপর্যস্ত আর্জেন্টিনার সান্টা ফে কাউন্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভয়াবহ খরায় বিপর্যস্ত আর্জেন্টিনার সান্টা ফে কাউন্টি

ভয়াবহ খরায় বিপর্যস্ত আর্জেন্টিনার সান্টা ফে কাউন্টি। শুকিয়ে গেছে ওই এলাকার প্রায় সব পানির উৎস। ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। মারা যাচ্ছে পশু-পাখি। কমেছে দুধ ও মাংসের সরবরাহ।

আর্জেন্টিনার উত্তর-পশ্চিমের কাউন্টি সান্টা ফে। পশু পালনের জন্য বিখ্যাত এই এলাকা তিন বছর খরার কবলে। এই অবস্থায় ফসল উৎপাদন দূরের কথা, গবাদিপশু বাঁচিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন স্থানীয়রা।

বৃষ্টি না হলে ঘাস উৎপাদন হবে না। ঘাস-লতা-পাতা না-হলে, গবাদি পশুর খাবার কোথা থেকে আসবে। খাবারের অভাবে একের পর এক পশু মারা যাচ্ছে।

এক কৃষক বলেন “গ্রীষ্মকালে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গরু সুস্থ্য থাকার জন্য ৬০ লিটার পানি দরকার। আমি ২০ লিটার পানিও দিতে পারছি না। ফলে, রোগে আক্রান্ত হচ্ছে পশু”

পুষ্টিহীনতার কারণে পশুর প্রজনন কমে গেছে। ব্যাহত হচ্ছে দুধ ও মাংসের সরবরাহ।

লা রুরাল দে ভেরা ফার্ম প্রেসিডেন্ট বলেন “এটি একটি বিপর্যয়কর পরিস্থিতি। এরইমধ্যে আমাদের খামারে পশুর সংখ্যা অনেক কমে গেছে। বন্ধ হয়ে যাবে দুধ ও মাংস সরবরাহ।” আপনি রাস্তা দিয়ে হাঁটলে দেখতে পাবেন গরু-ছাগল-হরিণ, ক্যাপিবারা, খরগোশসহ অনেক প্রাণী মরে পড়ে আছে”

শুধু গবাদি পশুই নয়, খরায় মারা যাচ্ছে অন্যান্য পশু-পাখিও। খামারসংশ্লিষ্টরা বলছেন- এই অবস্থা চলতে থাকলে, অচিরেই ব্যবসা গুটিয়ে নিতে হবে।