শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
খেলা

ছুটি থেকে ফিরে ঝলক দেখালেন মেসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ছুটি থেকে ফিরে ঝলক দেখালেন মেসি

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতায় অন্যান্য সবার চেয়ে বাড়তি ছুটি পেয়েছিলেন লিওনেল মেসি। তাই মাঠে ফিরতে দেরি হয় আর্জেন্টাইন মহাতারকার দলে থাকাটা যে কতোটা আত্মবিশ্বাসের সেটা দেখা গেল আরও একবার।

নর্দি মুকিয়েলের দারুণ পাসে ম্যাচের পঞ্চম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন হুগো একিতিকে। লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি। দ্বিতীয়ার্ধে ৭২তম মিনিটে গোল করেন মেসি।

মুকিয়েলের পাস থেকে ডান পায়ের আলতো ছোঁয়ায় অঁজে গোলরক্ষককে বোকা বানান তিনি। ২০০৫ সাল থেকে প্রতি বছরই লিগে গোল করে আসছেন এই ফরোয়ার্ড। এই জয়ে ১৮ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লঁসের পয়েন্ট ৪১।