দীপ্ত নিউজ
বাংলাদেশ

উপজেলা পরিষদ নির্বাচন: সারাদেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উপজেলা পরিষদ নির্বাচন: সারাদেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন

 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ৩০০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাচনি এলাকায় শান্তি–শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।