দীপ্ত নিউজ
খেলা

রাতে ফের যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাতে ফের যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলেছিল নাজমুল হোসেন শান্তর দল। সেই সিরিজ যুক্তরাষ্ট্রের মতো তুলনামূলক নবীন একটি দলের কাছে ২–১ ব্যবধানে হেরেছিল টাইগাররা।

বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে আরও একবার যুক্তরাষ্ট্রের মুখোমুুখি হচ্ছে বাংলাদেশ। এটি বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ।

আইসিসির সহযোগী সদস্যের কাছে সিরিজ হারার নজির গড়ে পূর্ণশক্তির পূর্ণ সদস্য দল বাংলাদেশ। যদিও শেষ টি–টোয়েন্টি ম্যাচে ১০ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। কিন্তু তাতেও সমলোচনার ঝড় থেমে থাকেনি।

এবার সেই যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আবারো মাঠে নামতে যাচ্ছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। টেক্সাসের ডালাসে আজ (মঙ্গলবার) রাত সাড়ে নয়টায় মুখোমুখি হবে দুই দল।

আল/ দীপ্ত সংবাদ