শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

স্ত্রীর বেবি বাম্পের ছবি শেয়ার করলেন মার্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্ত্রীর বেবি বাম্পের ছবি শেয়ার করলেন মার্ক

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

জাকারবার্গ বেবি বাম্পের ছবি প্রকাশ করে লিখেছেন, শুভ নববর্ষ। ২০২৩ সালেই সব অ্যাডভেঞ্চার ও ভালবাসা পেতে চলেছি। ছবিতে তাকে কালো স্যুট পরে থাকতে দেখা গিয়েছে। তার স্ত্রী প্রিসসিলা চ্যানকে দেখা যাচ্ছে সাদা গাউন জাতীয় পোশাকে।

২০০৩ সালে চ্যানের সঙ্গে প্রথম পরিচয় জাকারবার্গের। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি পার্টিতে দেখা হয় তাদের। সেখান থেকে ক্রমেই সম্পর্ক গড়ায় প্রেমে। ২০১২ সালের ১৯ মে চার হাত এক হয় দু’জনের। তবে তাদের এনগেজমেন্টের খবর ফাঁস হয়েছিল তার আগের বছরই। ধনকুবের বিল গেটসই প্রথম সেই খবর বিশ্বকে জানিয়েছিলেন। যদিও প্রথমে জাকারবার্গ সেই কথা অস্বীকার করেন। কিন্তু পরের বছরই গোটা বিশ্ব জানতে পারে জাকারবার্গের সম্পর্কের কথা।