সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদ তামিমের অভিষেক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

পাঁচ ম্যাচ টিটোয়েন্টি সিরিজে লড়াইয়ে নামছে বাংলাদেশজিম্বাবুয়ে। ঘরের মাঠে স্বাগতিক শিবিরের জন্য সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ। অন্যদিকে উগান্ডার কাছে হেরে বিশ্বকাপের টিকিট না পাওয়া জিম্বাবুয়ে সহজে ছেড়ে দেবে না।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার (৩ মে, ২০২৪) প্রথম টিটোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল। টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশের জার্সিতে খেলার স্বপ্ন আগেই পূরণ হয়েছে তানজিদ হাসান তামিমের। এবার দেশের হয়ে টিটোয়েন্টিতেও খেলার অপেক্ষা ফুরালো। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে এই সংস্করণে অভিষেক হচ্ছে আজ। তানজিদকে আন্তর্জাতিক টিটোয়েন্টি ক্যাপটা পরিয়ে দিয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।

গত বছরের আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তামিম। এরপর খেলে ফেলেছেন ১৫ ওয়ানডে। যেখানে প্রায় ১৯ গড়ে করেছেন ২৬৩ রান।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ে একাদশ

সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, ক্লাইভ মানদান্দে (উইকেটকিপার), লুক জঙ্গি, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড এনগারাভা।

 

/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More