শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাটোরে আন্তর্জাতিক শব্দ সচেতন দিবস পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাটোরে আন্তর্জাতিক শব্দ সচেতন দিবস পালিত

নাটোরে নানা আয়োজনে আন্তর্জাতিক শব্দ সচেতন দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (২৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক র‍্যালি বের করা হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই ফিরে আসে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে জেলা প্রশাসক আবু নাছের ভুঞার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সামিউল আমিন, পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রফিকুল ইসলাম, ভোক্তার সহকারি পরিচালক মেহেদি হাসানসহ পরিবেশ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। এসম বক্তারা শব্দ দূষণ নিয়ন্ত্রণে কি কি ভূমিকা রাখা উচিত এ বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

 

সাহেদুল/ সুপ্তি/ দীপ্ত সংবাদ