শিরোনাম
নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’—লিখে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বিনোদন

শুটিং শুরু হয়েছে দীপ্ত প্লে’র প্রথম ওয়েব সিরিজ ‘‌হৃদ মাঝারে‘‌

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শুটিং শুরু হয়েছে দীপ্ত প্লে’র প্রথম ওয়েব সিরিজ ‘‌হৃদ মাঝারে‘‌

হার্ট সার্জন ইমরানের সুনাম ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। ইমরানের লক্ষ্য এই সুনাম ছাড়িয়ে যাবে দেশের সীমানাও। একদিকে বাল্যবন্ধু নীলা, অন্যদিকে সদ্য ডাক্তারী পাশ করে আসা ফারিয়ার মধ্যে দাঁড়িয়ে ইমরান যখন বলতে যাবে হৃদয়ের কথা তখনই খবর ছড়িয়ে পড়ল ইমরান আসলে ডাক্তারের বেশে এক খুনী।

সে খুন করেছে অল্পবয়সী এক কিশোরীকে। মুহূর্তেই ইমরানের খ্যাতি মিলিয়ে গেল বাতাসে; যে সাধারণ মানুষের হাত ইমরানের মাথায় উঠত দোয়ার জন্য, সে হাতগুলোই এল ইমরানের গলা টিপে ধরতে। তাদের কণ্ঠেই শোনা গেল খুনী ইমরানের ফাঁসি চাই! ইমরান কি সত্যিই খুনী, নাকি তাকে কেউ মেতে উঠেছে অসম্ভব কোনো ষড়যন্ত্রে? যে প্রেমে ইমরান অন্ধ হতে বসেছিল সেটি কি সত্যিই প্রেম ছিল নাকি ছিল শুধুই ওপরে ওঠার চিরন্তন পদ্ধতি?

মনের বারান্দা থেকে হৃদয়ের হাসপাতাল, মাতাল প্রেম থেকে তুখোড় প্রতিশোধ আর প্রায়শ্চিত্তের জটিল ধাঁধার গল্প ‘হৃদ মাঝারে’। দীপ্ত প্লে’র প্রথম অরিজিনাল এই সিরিজের শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। রচনা করেছেন নাসিমুল হাসান ও সারোয়ার সৈকত। আবু হায়াত মাহমুদ এর পরিচালনায় সিরিজটিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, অর্ষা, আয়েশা আরো অনেকে। কাজী মিডিয়া লিমিটেডের প্রযোজনায় খুব দ্রুতই সিরিজটি দেখা যাবে দীপ্ত প্লে’তে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।