সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার; রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-ম্যানসিটি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারের দ্বিতীয় লেগে আজ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে মাঠে নামবে বায়ার্ন আর আর্সেনাল। দুটো ম্যাাচই শুরু হবে রাত ১টায়।

প্রথম লেগে সান্তিয়াগো বার্না ব্যুকে চমকে দিয়ে ৩৩ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি। এখন দ্বিতীয় লেগে ইতিহাদে বিজয়ের গল্প লেখার অপেক্ষায় গার্দিওয়ালার শিষ্যরা। এখন পর্যন্ত নকআউট পর্বে ঘরের মাঠে হারেনি সিটিজেনরা।

এদিকে ইতিহাদ স্টেডিয়াম থেকে জয় নিয়ে ফেরার রেকর্ড নেই আনচেলেত্তির শিষ্যদের। গত মৌসুমেও সেখানে বিধ্বস্ত হয়েছিল লস ব্লাঙ্কোসরা। এবারো কি সেই পথেই হাঁটছে নাকি, ইতিহাদে নতুন রুপে দেখা যাবে ভিনি রদ্রিগোদের, সেই অপেক্ষায় রিয়াল ভক্তরা।

রিয়ালের মাঠে না খেললেও ইতিহাদে খেলছেন ডি ব্রইনা। তাই বাড়তি সতর্কতা লস ব্ল্যাঙ্কো শিবিরে।

এদিকে কোয়ার্টারের প্রথম লেগে আর্সেনাল আর বায়ার্নের ম্যাচ ২২ গোলে ড্র হয়। দ্বিতীয় লেগে সেমির ভাগ্য খুলে কার, এখন তাই দেখার বিষয়।

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More