শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার; রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-ম্যানসিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার; রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-ম্যানসিটি
সংগৃহীত ছবি

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারের দ্বিতীয় লেগে আজ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে মাঠে নামবে বায়ার্ন আর আর্সেনাল। দুটো ম্যাাচই শুরু হবে রাত ১টায়।

প্রথম লেগে সান্তিয়াগো বার্না ব্যুকে চমকে দিয়ে ৩–৩ গোলে ড্র করে ম্যানচেস্টার সিটি। এখন দ্বিতীয় লেগে ইতিহাদে বিজয়ের গল্প লেখার অপেক্ষায় গার্দিওয়ালার শিষ্যরা। এখন পর্যন্ত নকআউট পর্বে ঘরের মাঠে হারেনি সিটিজেনরা।

এদিকে ইতিহাদ স্টেডিয়াম থেকে জয় নিয়ে ফেরার রেকর্ড নেই আনচেলেত্তির শিষ্যদের। গত মৌসুমেও সেখানে বিধ্বস্ত হয়েছিল লস ব্লাঙ্কোসরা। এবারো কি সেই পথেই হাঁটছে নাকি, ইতিহাদে নতুন রুপে দেখা যাবে ভিনি রদ্রিগোদের, সেই অপেক্ষায় রিয়াল ভক্তরা।

রিয়ালের মাঠে না খেললেও ইতিহাদে খেলছেন ডি ব্রইনা। তাই বাড়তি সতর্কতা লস ব্ল্যাঙ্কো শিবিরে।

এদিকে কোয়ার্টারের প্রথম লেগে আর্সেনাল আর বায়ার্নের ম্যাচ ২–২ গোলে ড্র হয়। দ্বিতীয় লেগে সেমির ভাগ্য খুলে কার, এখন তাই দেখার বিষয়।

আল / দীপ্ত সংবাদ