শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে খাটো মানুষের খেতাব পেলেন ইসমায়েল ঘাদেরজাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশ্বের সবচেয়ে খাটো মানুষের খেতাব পেলেন ইসমায়েল ঘাদেরজাহ

আফশিন ইসমায়েল ঘাদেরজাহ। দেখতে শিশুর মতো হলেও, ইরানের এই নাগরিকের বয়স ২০ বছর। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে তার নাম ঘোষণার পর বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি পাচ্ছেন ২ ফুটের আফসিন।

বিশ্বের সবচেয়ে খাটো মানুষের খেতাব পেয়েছেন ইরানের আফশিন ইসমায়েল ঘাদেরজাহ । গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে স্বীকৃতি পাওয়া আফসিনের উচ্চতা ২ ফুট ১ ইঞ্চির একটু বেশি।

তিনি বলেন ” অন্যরকম অনুভূতি। সুস্থভাবে বেচে থাকাই আমার প্রধান লক্ষ্য।”

ইরানি বংশোদ্ভূত হলেও ২০ বছর বয়সি আফসিনের জন্ম এবং বেরে ওঠা আজারবাইজানের বুকান কাউন্টিতে। জন্মের সময় তিনি এতটাই ছোট ছিলেন যে হাতের তালুর ওপর তাকে রাখা যেত বলে জানান তার বাবা।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্মকর্তা, আল ওয়ালিদ অসমান বলনে ” সবচেয়ে খাটো মানুষের তালিকায় অনেকেই নাম দিয়েছিলেন। কিন্তু আফসিন এদের মধ্যে সবচেয়ে কম উচ্চতার অধিকারী। তাই আজ আমরা তাকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে ঘোষণা করছি।”

উচ্চতার সঙ্গে ওজনও কম আফশিন ঘেদারজাদেহর। মাত্র ৬ কেজি ওজনের আফসিনের শারীরিক নানা সমস্যার কারণে সার্বক্ষনিক পর্যবেক্ষনে থাকতে হয়। নিয়মিত ফিজিওথেরাপি ছাড়াও খাওয়া দাওয়ায় আছে নিষেধাজ্ঞা। তবে ইরানের এই তরুণ রেকর্ড বুকে নাম লেখাতে বাধাবিপত্তি পেড়িয়ে উড়াল দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে।