শিরোনাম
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের ছাড় দেয়া হবে না: জামায়াত আমির মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামী বীর মুক্তিযোদ্ধা ‘ডিসেম্বরের পরেও চাকরি করতে হবে’, ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি ছোট ভাইয়ের মৃত্যুর শোকে ১৮ ঘণ্টা পর মারা গেলেন বড় ভাইও ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
জাতীয়

হাজারীবাগে বস্তির আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
হাজারীবাগে বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর হাজারীবাগের ঝাউচরের বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন শুধু আগুনের ড্রাম্পিয়ের কাজ চলছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

‘দি লাইফ সেভিং ফোর্স বাহিনী’র মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর হাজারীবাগ থানার ঝাউচরের মোড় টিনশেড বস্তি ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে ১১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসের হাজারীবাগ ফায়ার স্টেশনের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে লালবাগের ২টি, মোহাম্মদপুরের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌছে দুপুর ১২টা ৪০ মিনিটের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুন লাগার কারণ, হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, এখন আগুনের ড্রাম্পিয়ের কাজ চলছে।