শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

কাঠ দিয়ে বিশাল এক সেতু নির্মান করেছে চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
কাঠ দিয়ে বিশাল এক সেতু নির্মান করেছে চীন

ঐতিহ্য ধরে রাখতে হাজার বছরের পুরনো পদ্ধতিতে বিশাল এক সেতু নির্মান করেছে চীন। গুয়াঞ্জি প্রদেশের সানজিয়াং কাউন্টির ৭০ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষ্যে এই সেতুর উদ্বোধন করা হয়েছে।

বিশাল এই সেতুর পুরোটাই কাঠ দিয়ে তৈরি। বিংশ শতাব্দীতে এসে কোনরকম হুক বা পেরেক ছাড়া সম্পুর্ন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে চীনের ইংইয়েং উইন্ড এন্ড রেইন ব্রিজ। সেতুটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ঐতিহ্যবাহী মোরটাইজ এবং টেনন পদ্ধতি। প্রায় হাজার বছর পুরনো এই পদ্ধতিতে মূলত কোন লোহার ব্যবহার ছাড়া কাঠের তক্তা জোড়া লাগিয়ে তৈরি করা হয়েছে।

পথচারী বলেন ” অসম্ভব সুন্দর সেতুটি। বিশেষ করে রাতে একদম অন্যরকম লাগে। ”

এই সেতুটি তৈরিতে খরচ করা হয়েছে ৩৩ মিলিয়ন ইউরো বা ৩৬৭ কোটি টাকা । সেতুটিতে চারটি দ্বিমুখী লেন, এবং পথচারীদের জন্যও ছাউনিসহ আলাদা লেন রয়েছে।
এই অঞ্চলের বিশেষত্বই এই কাঠ শিল্প। আর এই সেতু তরুণদের এই শিল্প সম্পর্কে আগ্রহী করে তুলবে ।

৪শ মিটার লম্বা এবং ২৮ মিটার চওড়া এই সেতু স্থানীয়দের মধ্যে বেশ সারা ফেলেছে।