
হুমায়ুন আজাদের ওপর হামলা: ২০ বছর পর দণ্ডিত সাবু গ্রেপ্তার

২০০৪ সালে বইমেলায় অধ্যাপক হুমায়ুন আজাদের ওপর সরাসরি হামলাকারী এবং হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেএমবি নেতা নূর মোহাম্মদ ওরফে সাবু ওরফে শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
সোমবার (৮ এপ্রিল) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে এটিইউর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া জুঁই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেএমবি নেতা নূর মোহাম্মদ চাপাতি দিয়ে সরাসরি অধ্যাপক হুমায়ুন আজাদের ঘাড়ে–গলায় কুপিয়ে রক্তাক্ত জখম অবস্থায় মৃত্যু নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে অধ্যাপক আজাদ জার্মানিতে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে দুপুরে রাজধানীর বারিধারায় এটিইউ হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে।








