শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

প্রথমে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখে মেক্সিকো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
প্রথমে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখে মেক্সিকো

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিভিন্ন স্থানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ উপভোগ করেছে কোটি কোটি মানুষ।

স্থানীয় সময় সোমবার (৮ এপ্রিল) এ সূর্যগ্রহণ দেখা যায়। একে গ্রেট নর্থ আমেরিকান এক্লিপস বলা হচ্ছে। প্রথম আংশিক সূর্যগ্রহণ দেখা যায় মেক্সিকোর পশ্চিম উপকূল থেকে স্থানীয় সময় বেলা ১১টা ৭ মিনিটে।

এর প্রায় এক ঘণ্টা পর মেক্সিকোর উপকূলীয় শহর মাজাটলান থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। এ সময় দিনের বেলাতেও কিছুক্ষণের জন্য সেখানে অন্ধকার নেমে আসে। এরপর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে দেখা যায় সূর্যগ্রহণ। তবে দেশটির সব জায়গায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়নি।

এরপর কানাডায় দৃশ্যমান হয় সূর্যগ্রহণ। অন্টারিও প্রদেশ থেকে সবার আগে এই সূর্যগ্রহণ দেখা যায়।

এর আগে কানাডায় এ রকম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ১৯৭৯ সালের ২৬ ফেব্রুয়ারি। মেক্সিকোতে ১৯৯১ সালের ১১ জুলাই ও যুক্তরাষ্ট্রে শেষ এ রকম সূর্যগ্রহণ দেখা গিয়েছিল ২০১৭ সালের ২১ আগস্ট।