দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

রান্নাঘরে থেকে ১৫কেজি গাঁজা উদ্ধার, গৃহবধু আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রান্নাঘরে থেকে ১৫কেজি গাঁজা উদ্ধার, গৃহবধু আটক

বাগেরহাটে মোংলা উপজেলায় অভিযানে চালিয়ে ১৫কেজি গাঁজাসহ ফাতেমা খাতুন (৩০) নামে এক গৃহবধুকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার (৬ এপ্রিল) ভোর ৫টার দিকে মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালীরমঠ গ্রামের বিল্লাল হকের রান্না ঘর থেকে দুটি বস্তায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ওই গ্রামের বেল্লাল হকের স্ত্রী ফাতেমা খাতুনকে গ্রেপ্তার করা হয়। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাপালীরমঠ গ্রামের বিল্লাল হকের রান্না ঘর থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজা রাখার অভিযোগে বিল্লাল হকের স্ত্রী ফাতেমা খাতুনকে আটক করা হয়।

তিনি আরো জানান, আসামী দীর্ঘদিন যাবত গাঁজার বড় বড় চালান হাত বদল করে আসছিল। আটক আসামিকে মোংলা থানায় হস্থান্তরসহ মমলা দায়ের করা হয়েছে।

 

মামুন/ সুপ্তি/ দীপ্ত সংবাদ