
বুধবার শুরু রেলের ঈদ সার্ভিস

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বুধবার (৩ এপ্রিল) থেকে শুরু হচ্ছে রেলের ঈদ সার্ভিস।
রেলওয়ে সূত্র জানায়, ভোর ৬টায় রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে শুরু হবে এবারের ঈদ সার্ভিস।
বুধবার (২ এপ্রিল) দুপুর দেড়টায় ঈদযাত্রা পরিদর্শনে রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করবেন।
প্রসঙ্গত, বুধবার থেকে ঈদ ফিরতি অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে রেল। ৩ থেকে ১০ এপ্রিল অনলাইনে ফিরতি টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
উল্লেখ্য, ৩ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চলবে রেলের এই ঈদ সার্ভিস।
এসএ/দীপ্ত সংবাদ








