
জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতের সময় জানা গেছে

আসন্ন ঈদুল ফিতরে বরাবরের মতো জাতীয় ঈদগাহে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
সম্প্রতি ঈদুল ফিতর উদযাপনে সরকারি কর্মসূচি নির্ধারণে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।
সোমবার (২৫ মার্চ) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক গণমাধ্যমকে এ তথ্য জানান।
সিদ্ধান্ত অনুয়ায়ী, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আর আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে।
এজে/দীপ্ত সংবাদ








