শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, ৬ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা, ৬ জনের যাবজ্জীবন
৬ জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির টাকা নিয়ে বিরোধের জেরে কামাল হোসেন (৩৫) নামের এক যুবক হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (২৪ মার্চ) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামিদের চারজন আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন– রূপগঞ্জের গুতিয়ার এলাকার মো. মনরুদ্দিনের ছেলে মো. মাহবুব রহমান (৫৫), খোরশেদ আলমের ছেলে মো. সবুজ মিয়া (৪২) ও মো. শরীফ মিয়া (৩০), মো. জুলহাস ওরফে দোলার ছেলে মো. পারভেজ (৩৬), শহীদুল্লাহর ছেলে মো. আসাদুল্লাহ (৩৩) ও হালিমের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩৬)। এদের মধ্যে শরীফ মিয়া ও সাদ্দাম হোসেন পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ‘এই ঘটনায় ৬ জনকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছে আদালত।

মামলা সূত্রে জানা গেছে, নিহত কামাল হোসেন জমির ব্যবসা করতেন। জমি বিক্রিয়ের শর্তে মাহবুব রহমানের কাছ থেকে ৬০ হাজার টাকা বায়না গ্রহণ করেছিলেন। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে মাহবুব জমির টাকা দিতে না পারায় কামাল হোসেন বায়না টাকা ফেরত দিবেন বলে আশ্বস্ত করেন।

এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় ২০১৪ সালের ২৪ জুন মাহবুবসহ আসামিরা কামাল হোসেনের বাড়িতে গিয়ে মারধর করে তাকে কুপিয়ে হত্যা করে। পরে এই ঘটনায় নিহতের মা ছমিরন বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় সাতজনের স্বাক্ষ্যগ্রহণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

গৌতম / আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।