শিরোনাম
হোয়াইটওয়াশ এড়াতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাংলাদেশের দুই গোলে পিছিয়ে থেকেও রোমাঞ্চকর জয় পেল বার্সেলোনা শ্রমিক আন্দোলনে পোশাক খাতে উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
দীপ্ত নিউজ
অর্থনীতি

একীভূত হলো এক্সিম ও পদ্মা ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
একীভূত হলো এক্সিম ও পদ্মা ব্যাংক

শরিয়াহভিত্তিক বেসরকারি বাণিজ্যিক এক্সিম ব্যাংকের সঙ্গে একীভূত হয়েছে পদ্মা ব্যাংক।

সোমবার (১৮ মার্চ) মাতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে সমঝোতা স্মারক সই করেছে ব্যাংক দুটি।

ফার্মার্স থেকে পদ্মা; নাম বদলেও শেষ রক্ষা হলো না ২০১৩ সালে অনুমোদন পাওয়া চতুর্থ প্রজন্মের ব্যাংকটির। ৬০ শতাংশ খেলাপি ঋণের দায় টানতে গিয়ে দুর্বল ব্যাংকের তালিকায় পড়া পদ্মা এবার একীভূত হলো শরিয়াভিত্তিক এক্সিম ব্যাংকের সঙ্গে।

আরও পড়ুন: ‘চাকরি যাচ্ছে না পদ্মা ব্যাংকের কর্মীদের’

সমঝোতা স্মারক সই শেষে এক সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, ব্যাংক দুটি আজকে একীভূত হয়েছে। পদ্মা ব্যাংকে কর্মরত কর্মকর্তাদের ভয়ের কিছু নেই। কারও চাকরি যাবে না।

 

এজে/দীপ্ত সংবাদ