শিরোনাম
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন নওগাঁর নিখোঁজ নবজাতক উদ্ধার বগুড়ায়, পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায় না ফেরার দেশে গায়ক সাহেদ আলী চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা সরকারের হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু গোপালগঞ্জে এমপির গাড়িবহরসহ ১০ গাড়ির সংঘর্ষ, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪৪ রানের রেকর্ড ব্যবধানে হারল ভারত স্ট্যাটাসের পর দুর্ঘটনায় নিহত ঢাবি শিক্ষার্থী‘আমি মারা গেলে আমার কবরের পাশে একটা বেলি ফুল গাছ লাগাবেন’ মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ
দীপ্ত নিউজ
জাতীয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য ইউএই, যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
স্বাস্থ্য পরীক্ষার জন্য ইউএই, যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

রবিবার, ৩ মার্চ (শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে) এমিরেটস এয়ার লাইন্সের একটি ফ্লাইটে (ইকে–৫৮৫) দুবাইয়ের উদ্দেশ্যে রাষ্ট্রপ্রধান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

আরও পড়ুন: বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় রাষ্ট্রপতির শোক

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ব্রিটিশ হাইকমিশনার, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব, পুলিশের আইজিপিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতির পত্নী ড. রেবেকা সুলতানা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ মেডিকেল চেকআপের সময় রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন।

উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষা শেষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ১৩ মার্চ লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন।

 

এসএ/দীপ্ত সংবাদ