বিদায় নিচ্ছে একুশে বইমেলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আজ শেষ হচ্ছে বাঙালির প্রাণের অমর একুশে বইমেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২ মার্চ) বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামছে মাসব্যাপী বইমেলার।

শেষ দিনে মেলা শুরু হবে বেলা ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

বিকেল পাঁচটায় সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা ভাষণ প্রদান করবেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৪’–এর সদস্য–সচিব ডা. কে এম মুজাহিদুল ইসলাম।

আরও পড়ুন: বইমেলায় দর্শনার্থীদের হাইজিন সুরক্ষা দিচ্ছে রেকিট বেনকিজার বাংলাদেশ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী আর বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

অনুষ্ঠানে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।

উল্লেখ্য, বাংলা একাডেমির তথ্যকেন্দ্রের হিসাবে এ বছরের বইমেলায় নতুন বইয়ের সংখ্যা ৩ হাজার ৮০০–এর বেশি। সর্বশেষ গতকাল বর্ধিত দিনে মেলায় এসেছে ২১৯টি নতুন বই।

প্রসঙ্গত, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর বিশেষ অনুমোদনে বইমেলার সময় দুই দিন বৃদ্ধি করা হয়েছিল।

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More