শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ধর্ম

সারাবিশ্বে একই তারিখে রোজা-ঈদ পালনের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সারাবিশ্বে একই তারিখে রোজা-ঈদ পালনের আহ্বান
প্রতীকী ছবি

সারাবিশ্বে একই তারিখে রোজা ও ঈদ পালনের আহ্বান জানিয়েছে মুসলিম উম্মাহ ট্রাস্ট। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সর্বোচ্চ ফিকহ অ্যাকাডেমির সিদ্ধান্তে বিশ্বব্যাপী অভিন্ন হিজরি তারিখ বাংলাদেশেও বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানিয়েছেন সংগঠনটি।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে মুসলিম উম্মাহ ট্রাস্ট আয়োজিত এক সেমিনারে এসব দাবি জানানো হয়।

সেমিনারে বক্তারা বলেন, বিজ্ঞানের উন্নতি হওয়ায় আকাশে চাঁদ দেখা গেলে সারা বিশ্বে খবর পৌঁছে যাচ্ছে। এজন্য একই সময়ে রোজা ও ঈদ পালনে ইসলামি শরিয়তে কোনও বাধা নেই। গোটা বিশ্বের মুসলিম উম্মাহ থেকে বিচ্ছিন্ন হয়ে একদিন বা দুদিন পরে হিজরি মাস শুরু করছে বাংলাদেশ। এ জন্য দেশের মুসলিমরা সঠিক তারিখে ইবাদত পালনের সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন।

আরও পড়ুন: ইউনেস্কোর স্বীকৃতি পেল রমজান মাসের ইফতার

 

তারা বলেন, রোজা ও ঈদ পালন ‘চাঁদ দেখার ওপর নির্ভরশীল’ কথাটা অনাবশ্যক এবং ত্রুটি সৃষ্টিকারী। পৃথিবীর দেশে দেশে চাঁদ দেখার কোনও প্রয়োজন নেই। সমগ্র বিশ্বের কোথাও না কোথাও চাঁদ দেখা গেলেই চন্দ্র মাস শুরু হয়ে যায়।

মুসলিম উম্মাহ ট্রাস্টের উপদেষ্টা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. এম শমসের আলীর সভাপতিত্বে সেমিনারে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কাজী মুহাম্মাদ রেজাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান এবং সংগঠনের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আ ন ম রশীদ আহমাদ মাদানী প্রমুখ।

 

এজে /আল / দীপ্ত সংবাদ