শিরোনাম
ভারতে যাওয়ার সময় আওয়ামী লীগ নেতা আটক রিয়াদ রুটে বিমানের ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ‘আন্তালিয়া লিডার্স সামিট’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা মাগুরায় খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন গাছিরা অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন গাজীপুরে উড়াল সেতুতে দুর্ঘটনায় স্ত্রী-সন্তানসহ একই পরিবারের নিহত ৩ দেশের ৭০ শতাংশ মানুষ দারিদ্র্য ঝুঁকিতে আইপিএলবিনিময় চুক্তিতে পাঞ্জাবে পান্ডিয়া, মুম্বাইয়ে যাচ্ছেন আর্শদীপ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

শুরু হয়েছে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শুরু হয়েছে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী

ঢাকায় শুরু হয়েছে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। বৃহস্পতিবার মাসব্যাপী প্রদর্শনী উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিল্পীদের এ মিলনমেলা বিভিন্ন দেশের সংস্কৃতি চর্চার বিকাশ ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজধানী ঢাকায় শিল্পকলা একাডেমীতে শুরু হয়েছে, দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ। ১৯তম এ প্রদর্শনীতে ১১৩টি দেশের ৪৯৩ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করছেন। মাসব্যাপী এ আয়োজনে থাকছে আন্তর্জাতিক আর্ট ক্যাম্প, সেমিনার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, পারফর্মেন্স আর্ট, ভাস্কর্য, চিত্রকর্ম প্রদর্শনী, স্থাপনা শিল্প, শিশু কর্ণার ও নিউমিডিয়াসহ কারুপণ্য মেলা।

বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি এ প্রদর্শনী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর পক্ষে দেশী বিদেশী চিত্রশিল্পীদের হাতে পদক ও সম্মাননাপত্র তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শিল্পীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ ও তাদের সংস্কৃতি জানতে এ ধরনের প্রদর্শনী গুরুত্বপূর্ণ।

মাসব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে নৌ-বিহারে অংশগ্রহণ এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাবেন বিদেশী শিল্পীরা।