শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ক্রিসমাসের আগে বিশালাকৃতির কেক তৈরিতে জড়ো হয়েছেন বেকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ক্রিসমাসের আগে বিশালাকৃতির কেক তৈরিতে জড়ো হয়েছেন বেকার

ক্রিসমাসের আগে বিশালাকৃতির স্টলেন কেক তৈরিতে জার্মানির ড্রেসডেনে জড়ো হয়েছেন বেকার এবং পেস্ট্রি প্রস্তুতকারকরা। এ উৎসবে অংশ নিচ্ছেন হাজারো পর্যটক।

ক্রিসমাস মানেই কেক উৎসব। ফল, বাদাম এবং মার্জিপান দিয়ে তৈরি ক্রিসমাসের বিশেষ কেকের নাম স্টলেন। বিশালাকৃতির এই কেক তৈরি করতে প্রতি বছর শত শত বেকার এবং পেস্ট্রি প্রস্তুতকারকরা জড়ো হন জার্মানির ড্রেসডেনের ক্রিসমাস মার্কেটে।

প্রতিরক্ষামূলক সমিতি, বেকার এবং ড্রেসডেন স্টলেন একজন সদস্য বলেন “আমরা চাই বিশ্বে শান্তি ফিরে আসুক, যাতে সবাই একসাথে বসবাস করতে পারি। অনেকে অংশগ্রহণ করায়, এ উৎসব আমাদের মাঝে প্রাণ ফিরিয়ে এনেছে, এটি ৫৮৮ তম উৎসব। এই কেক একটি ভালো বক্সে রাখা হয়, কারন এটি ভালো উদ্দেশ্যে বিক্রি করা হয়।”

কেক কাটার আগে ব্যান্ডের সাথে পদযাত্রা, ঐতিহাসিক পোশাক পড়ে হাঁটা এবং সেনাদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। যা উপভোগ করেন হাজারো মানুষ। প্যারেডের পর কেক বিক্রি করা হয়। ঐতিহ্যবাহী এই ক্রিসমাস কেক কিনতে ভিড় করেন অনেকে। এই বিশেষ কেকের পাঁচশো গ্রামের এক টুকরোর দাম ৬ ইউরো। কেক বিক্রির বেশিরভাগ অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করা হয়।

নভেম্বরের ১ তারিখে শুরু হওয়া এ উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।