দীপ্ত নিউজ
বিনোদন

শেহতাজের মা ও প্রীতমের শাশুড়ি আর নেই

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
শেহতাজের মা ও প্রীতমের শাশুড়ি আর নেই
শেহতাজ ও তার মা শাহীনা খন্দকার।

অভিনেত্রী ও মডেল শেহতাজ মুনিরা হাশেমের মা এবং সংগীতশিল্পী প্রীতম হাসানের শাশুড়ি শাহীনা খন্দকার মারা গেছেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সামাজিক যোগােযাগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানিয়েছেন প্রীতম হাসান।

ফেসবুক পোস্ট তিনি লেখেন, আমার প্রিয় শাশুড়ি আজ ভোর সাড়ে ছয়টায় মারা গেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, ২০২২ সালে মারা যান শেহতাজের বাবা মো. আবুল হাশেম মিয়া। আর প্রায় দুবছরে মাথায় মাকে হারালেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি নুসরাত ফারিয়া

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।