শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
জাতীয়

‘যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
‘যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ জানালেও, নতুন সরকারের সঙ্গে কাজ করা আমেরিকার দায়িত্ব বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দপ্তরটির নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

মিলার বলেন, বিশ্বজুড়েই আমাদের এ ধরনের সম্পর্ক রয়েছে। আমরা বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ জানিয়েছি। বাংলাদেশে ধরপাকড়ের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছি। কিন্তু তার তার মানে এই নয় যে, যেসব বিষয়ে আমাদের উদ্বেগ রয়েছে এবং অভিন্ন অগ্রাধিকারের সম্ভাব্য খাতগুলোতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব নেই।

ব্রিফিংয়ে মিয়ানমারে সহিংসতার কারণে বাংলাদেশ আরও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কার বিষয়টিও তুলে ধরা হয়। এ নিয়ে মিলারের কাছ জানতে চাওয়া হলে এ প্রশ্নের কোনো প্রাসঙ্গিক উত্তর দেননি মিলার।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি শান্তিপূর্ণভাবে বাংলাদেশে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উৎসবমুখর পরিবেশে ভোট দেন সাধারণ মানুষ। নির্বাচন পর্যবেক্ষণে আসে ১১ দেশের ১২৭ জন পর্যবেক্ষক। সরাসরি উপস্থিত থেকে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা যখন নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলে জানান, তখন পর্যবেক্ষক না পাঠিয়েই ভিন্ন সুর ছিল যুক্তরাষ্ট্রের। ভোট নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানায় তারা।

আরও পড়ুন: তীব্র শীত ও তুষারপাতে যুক্তরাষ্ট্রে ৮৯ জনের মৃত্যু

 

এসএ/দীপ্ত নিউজ