শিরোনাম
বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
দীপ্ত নিউজ
রাজধানী

দয়াগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দয়াগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল
বিএনপির কালো পতাকা মিছিল

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ বিএনপির বন্দি নেতাকর্মীদের মুক্তি ও বিভিন্ন মামলা প্রত্যাহার এবং বর্তমান সরকারের ত্যাগের দাবিতে বিএনপির নির্ধারিত কর্মসুচির অংশ হিসেবে রাজধানীর দয়াগঞ্জে কালো পতাকা মিছিল করেছে বিএনপি।

এর নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে এই মিছিল শুরু করেন তারা। মিছিলটি দয়াগঞ্জ এলাকার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলটিতে বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে নানাবিধ শ্লোগান দেন নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে গত শনিবার বিএনপির দুই দিন ব্যাপী কালো পতাকা মিছিলের শেষ দিনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্তমান সংসদ বাতিলের দাবিতে সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে কালো পতাকা মিছিল কর্মসুচির ঘোষণা করা হয়।

 

আরও পড়ুন: ঝিনাইদহে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাঁধা

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।