শিরোনাম
বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

ঝিনাইদহে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাঁধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঝিনাইদহে বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাঁধা
বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাঁধা

ঝিনাইদহে পুলিশের বাঁধায় পন্ড হয়েছে বিএনপির কালোপতাকা মিছিল। কেন্দ্র কর্মসূচীর অংশ হিসেবে সকালে জেলা বিএনপির কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দিয়ে কার্যালয়ের সামনে অবস্থান নেয়।

পরে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধায় মিছিল করতে না পেরে সেখানেই সমাবেশ করে তারা। সেসময় বিএনপির খুলনা বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ–সভাপতি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এদিকে জেলার কালীগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল পুলিশের বাধায় পন্ড হয়েছে। মঙ্গলবার সকালে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধাই মিছিল পন্ড হয়ে যাওয়ায় সেখানেই সমাবেশ করে তারা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মাহাবুবার রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা, দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদ জানিয়ে বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলের দাবী জানান।

 

আরও পড়ুন: নরসিংদীতে জেলা বিএনপি’র কালো পতাকা মিছিল

 

শাহরিয়ার/ আল / দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।