শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বিমানের দরজা খুলে ডানায় হাঁটলেন যাত্রী !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিমানের দরজা খুলে ডানায় হাঁটলেন যাত্রী !
বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি বিমানের জরুরি নির্গমনের দরজা খুলে বেরিয়ে আসেন এক যাত্রী। ছবি: সংগৃহীত

 

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বিমানের জরুরি নির্গমনের দরজা খুলে বেরিয়ে এসে ডানার ওপর হাঁটাহাঁটি করে আবার ফিরে যান বিমানের ভেতরে।

উড্ডয়নের জন্য প্রায় তিন ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষায় ছিল অ্যারোমেক্সিকো এয়ারলাইনসের একটি বিমান। এ সময় বিমানটির ভেতরে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে অসুবিধা ও পানির ঘাটতি দেখা দেয়। আর তাই ওই যাত্রী বিমানের জরুরি নির্গমন দরজা খুলে বেরিয়ে আসেন।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, বিমানের জরুরি নির্গমনের দরজা খুলে বেরিয়ে আসা ওই যাত্রীকে আটক করেছে পুলিশ। তাকে জেলে নেওয়া হবে নাকি তাকে কোনো অভিযোগের সম্মুখীন হতে হবে তা সুস্পষ্ট করে জানা যায়নি। তার পরিচয়ও জানা যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, অ্যারোমেক্সিকো এয়ারলাইনসের ও বিমানটির গুয়াতেমালা যাওয়ার কথা ছিল। আকাশে ওড়ার আগে সেটি রানওয়ে থেকে বেশ দূরে অবস্থান করছিল। তখনই ঘটনাটি ঘটে।

এদিকে বিমানের অন্যান্য যাত্রীরা আটক যাত্রীর পক্ষেই অবস্থান নিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা বলেছেন, ওই যাত্রীর পক্ষে তাদের প্রত্যেকেরই সমর্থন ছিল।

তারা বলছেন, বিমানের ভেতরে বাতাসের ঘাটতি তৈরি হয়েছিল। ওই যাত্রী দরজা খুলে তাদের সবাইকে সুরক্ষার ব্যবস্থা করেছেন। সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে যাত্রীরা লিখেছেন, ‘তিনি আমাদের জীবন বাঁচিয়েছেন।‘

যাত্রীদের অভিযোগের সত্যতা পাওয়া গেছে বিমানের ভেতরে ধারণ করা একটি ভিডিও থেকে। এতে দেখা যায়, যাত্রীরা নিজেরা বাতাস করছেন এবং ক্রুদের কাছে পানি চাইছেন।

বিলম্বের বিষয়টি স্বীকার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষও। তারা বলছে, বিমানটির সকাল পৌনে ৯টায় উড্ডয়নের কথা ছিল। কিন্তু রক্ষণাবেক্ষণের কারণে বিলম্ব হয়।

আরও পড়ুন: জর্ডানে ড্রোন হামলায় ৩ মার্কিন সেনা নিহত

 

এসএ/দীপ্ত নিউজ