দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মুন্সীগঞ্জে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মুন্সীগঞ্জে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিখোঁজের সাতদিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার।

 

মুন্সীগঞ্জ সদরে নিখোঁজের সাতদিন পর ডোবা থেকে হাসান আলী দেওয়ান (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার রামপাল ইউনিয়নের কাজী কসবা এলাকার নির্জন ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান দক্ষিন কাজী কসবা এলাকার বাসেদ দেওয়ানের ছেলে।

স্থানীয়রা জানান, প্রায় এক সপ্তাহ আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় হাসান। খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে স্থানীয় ডোবায় তার মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেওয়া হলে ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা আরও জানায়, হাসান মাদকাসক্ত ছিলো। প্রায় মাদকসেবক করে বিভিন্ন স্থানে পড়ে থাকতো। গত বছরেও সে একবার হারিয়ে গিয়েছিলো। নিখোঁজ ডোবার পাশের ঝোপেও বিভিন্ন সময় মাদক সেবন করতো সে। ধারণা করা হচ্ছে মাদক সেবনের পর ডোবায় পড়ে গিয়েছে সে।

অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান জানান, স্থানীদের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে।

আরও পড়ুন: ৬ দিন পর মিলল ফেরি মাস্টারের মরদেহ

 

এসএ/দীপ্ত নিউজ