শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

বাঘায় নাট্য পরিচালক শিমুল সরকারের উপর আবারও সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বাঘায় নাট্য পরিচালক শিমুল সরকারের উপর আবারও সন্ত্রাসী হামলা
নাট্য পরিচালক শিমুল সরকার

গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের দিন নাট্যকার পরিচালক শিমুল সরকারের ওপরে যে হামলা হয়েছিল তার ধারাবাহিকতায় আবারও হামলা হয়েছে। এতে তার চাচাত ভাই গ্যাদা জখম হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মিটিং শেষ করে অটো যোগে শাহদৌলা সরকারি কলেজের অধ্যক্ষের সাথে দেখা করতে গেলে এই ঘটনা ঘটে। নির্মাতা শিমুল সরকার কলেজের অফিস রুমে ঢুকে গেলে আক্রমনের চেষ্টা চলে। আক্রমণ প্রতিহত করতে গিয়ে এতে তার চাচাত ভাই গ্যাদার হাত ও শরীরে জখম হয়। টেবিলের ভাঙ্গা পায়া হাতে কয়েকজন এই আক্রমণ করে। দ্রুতই ঘটনাস্থলে মানুষ জমে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যান।

এ ব্যাপারে বাঘা থানায় দুটি আলাদা জিডি করা হয়েছে বলে জানা গেছে। নির্মাতা শিমুল সরকার জানান, তিনি এখন প্রাণের শংকায় আছেন। ঘটনাস্থলের পাশে সেই সময় নির্বাচনের দিন হামলাকারী শাহীনকে দেখা গেছে বলেও জানা গেছে।

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।