শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

যুদ্ধের দামামা বিশ্বজুড়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যুদ্ধের দামামা বিশ্বজুড়ে

 

ইউরোপ, মধ্যপ্রাচ্য ও এশিয়ার কয়েকটি দেশে এখন হামলা–পাল্টা হামলায় চরম মাত্রায় বিভক্তি দেখা দিয়েছে বিশ্ব রাজনীতিতে। যা ডেকে আনতে পারে আরেকটি বিশ্ব যুদ্ধের পরিণতি। তবে দেশের বিশেষজ্ঞের মতে এখনই বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়নি।

২০২৩ সালের পর ২০২৪ সালটাও শুরু হলো যুদ্ধের দামামা বাজিয়ে। মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা, এমনকি এশিয়াতেও শোনা যাচ্ছে বোমা বিস্ফোরণের বিকট শব্দ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিমান ও নৌ–ঘাঁটি পার্ল হারবারে। যার প্রতিশোধ নিতে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। ফলে পরিপূর্ণ বিশ্বযুদ্ধ রূপ পায়। এরপর অনেক ছোট–বড় যুদ্ধ হলেও পরিসরের ব্যাপকতা দেখা যায় নি। কিন্তু ভূ–রাজনীতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এবার সেই সীমা লঙ্ঘন দেখা যাচ্ছে।

এরইমধ্যে ফিলিস্তিনে হামলা দীর্ঘ মেয়াদে করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জাহাজে হামলা চালাচ্ছে। জবাবে ইয়েমেন হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। অন্যদিকে, ইরাক ও সিরিয়ার পর পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ইরান। যুদ্ধ চলছে রাশিয়া–ইউক্রেনের মধ্যেও।

আরও পড়ুন: ড্রোন হামলায় হামাসের উপ–প্রধান নিহত

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, তৃতীয় বিশ্বযুদ্ধের আপাতত সম্ভাবনা নেই, মূলত স্বার্থের দ্বন্দ্বেই এসব হামলা–পাল্টা হামলা চলছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বোমা ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র। এরপর অনেক দেশই এই মারণাস্ত্র তৈরি করেছে। তাই বিশ্ববাসী চাইবে না আরেকটি বিশ্বযুদ্ধ, কেননা এর পরিণতি দেখেছেন হিরোশিমা–নাগাসাকিবাসী।

আরও পড়ুন: ইরানে পাকিস্তানের পাল্টা হামলা, নিহত ৯

 

এসএ/দীপ্ত নিউজ