শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নবনির্বাচিত সরকারের সঙ্গে একযোগে কাজ করবে ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নবনির্বাচিত সরকারের সঙ্গে একযোগে কাজ করবে ইইউ

 

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে রাজনৈতিক, মানবাধিকার ও ব্যবসা বাণিজ্যে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ইউরোপিয়ান কাউন্সিলের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের অবস্থান জানিয়েছে ইইউ।

বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার ও আইনের শাসনের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে।

তবে নির্বাচনে সব বড় দল অংশ না নেয়ায় ইইউ হতাশা প্রকাশ করেছে। স্বচ্ছতা এবং জবাবদিহিতার চেতনায়, নির্বাচনে অনিয়মের অভিযোগ সময়মতো এবং পূর্ণ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে ইইউ।

 

এসএ/দীপ্ত নিউজ